News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ স্থগিত

২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতের মহাসমাবেশ স্থগিত

আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলানিউজকে এ কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহি।

তিনি বলেন, ২৯ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা করে, সমাবেশ না করার জন্য প্রশাসনের থেকে চাপ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নেতাকর্মীদের কথা মাথায় রেখে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। পরে যদি কোনো তারিখ নির্ধারণ করা হয় তা জানিয়ে দেওয়া হবে।

গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দেয় হেফাজত ইসলাম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
ইএসএস/আরআইএস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS