News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পাঠান, জওয়ান, অ্যানিমেলকে পেছনে ফেলে ‘সালার’র রেকর্ড

পাঠান, জওয়ান, অ্যানিমেলকে পেছনে ফেলে ‘সালার’র রেকর্ড

ভারতের দক্ষিণের সুপারস্টার প্রভাসের সিনেমা ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’ মুক্তি পেয়েছে শুক্রবার (২২ ডিসেম্বর)। অগ্রিম টিকিট বিক্রিতে সিনেমাটি যে দাপট দেখিয়েছিল, তা অব্যাহত থেকেছে মুক্তির প্রথম দিনে।বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমার দিকে এগোচ্ছে এটি। একইসঙ্গে ভেঙেছে বছরের বেশ কয়েকটি রেকর্ড।

সিনেমাটির একদিন আগে অর্থাৎ গেল ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। তাই ‘সালার’ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যৎ বাণী তেমন আশানুরূপ ছিল না। কিন্তু সবার ভবিষ্যৎ বাণীকে ভুল প্রমাণিত করে ‘সালার’ পেছনে ফেলেছে, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ ও ‘অ্যানিমেল’কে। গড়েছে বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড।

বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে সমস্ত ভাষা থেকে ‘সালার’র আয় ৯৫ কোটি রুপি। শুক্রবার তেলুগুতে সিনেমাটির সামগ্রিক দখল ছিল ৮৮ দশমিক ৯৩ শতাংশ। আর বিশ্বব্যাপী সিনেমাটির আনুমানিক আয় ১৭৫ কোটি রুপিরও বেশি।

শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। সে রেকর্ড ভাঙে বলিউড বাদশাহর বছরের আরেক সিনেমা ‘জওয়ান’, প্রথম দিনে এর আয় ছিল প্রায় ৮৯ কোটি ৫ লাখ রুপি।

‘সালার’র ঠিক এক দিন আগে মুক্তি পাওয়া ‘ডানকি’ উদ্বোধনী দিনে আয় করে ৩০ কোটি রুপি আর রণবীর কাপুরের বছরের অন্যতম বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ প্রথম দিনে আয় করে প্রায় ৯৩ কোটি ৮ লাখ রুপি।

হম্বেল ফিল্মস প্রযোজিত ‘সালার’ নির্মাণ করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা প্রশান্ত নীল। সালার দুই বন্ধু দেব এবং ভারদাকে ঘিরে আবর্তিত হয়েছে। দুই বন্ধু চরিত্রে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করেছেন, যারা শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন।

সিনেমাটি তেলুগু, কন্নড়, তামিল, মালায়লাম এবং হিন্দিতে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান, ঈশ্বরী রাও, জগপতি বাবু এবং শ্রীয়া রেড্ডি।

বাংলাদেশ সময়, ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এনএটি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS