News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ছুটি ৬০ দিন

প্রাথমিক বিদ্যালয়ে ২০২৪ সালে ছুটি ৬০ দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবার ছাড়া বছরটিতে মোট ছুটি পড়বে ৬০ দিন।

উল্লেখযোগ্য ছুটির মধ্যে থাকবে- পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর, বৈষবি, চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিন বন্ধ থাকবে।

এছাড়া গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ১৩ থেকে ২৩ জুন ৭ দিন, দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ১১ থেকে ১৭ অক্টোবর ৫ দিন, শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে ১২ থেকে ২৮ ডিসেম্বর ১০ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনসহ মোট ৬০ দিন বন্ধ থাকবে।

চাঁদ দেখার উপর ধর্মীয় উৎসবের ছুটি নির্ভর করবে।

জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় স্কুল পর্যায়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমআইএইচ/এফআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS