News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ফখরুলকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

ফখরুলকে আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

নাশকতার আরেকটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার আদালতের নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নাশকতার অভিযোগে পল্টন মডেল থানায় দায়ের হওয়া একটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখাতে বৃহস্পতিবার আবেদনটি করা হয়। পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার এ আবেদন করেন। আগামী সোমবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি হবে।

এর আগে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। রমনা মডেল থানায় দায়ের হওয়া এই মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। কয়েক দফা আবেদন করেও তিনি জামিন পাননি।

সবশেষ গত ৫ ডিসেম্বর উচ্চ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়। ৭ ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS