News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
১০ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত

১০ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা স্থগিত

দেশের ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর তারিখের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০২১ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২ হাজার ৭৭৫টি শূন্যপদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হলো সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS