News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বাজারে এলো টেসলার সাইবার ট্রাক, দাম কেমন?

বাজারে এলো টেসলার সাইবার ট্রাক, দাম কেমন?

আমেরিকার রাস্তায় নামল টেসলার আলোচিত ইলেকট্রিক গাড়ি সাইবার ট্রাক। অদ্ভুত ডিজাইনের কারণে বহুল আলোচিত টেসলার সাইবার ট্রাক। অবশেষে বাজারে এসেছে ট্রাকটি। টেসলার সিইও ইলন মাস্ক এদিন গাড়িটির দাম জানান। টেক্সাসের গিগাফ্যাক্টরিতে আয়োজিত এক ইভেন্টে সাইবার ট্রাকটি প্রকাশ্যে আনা হয়।

এর আগে ২০১৯ সালে বিশ্বের সামনে আনা হয় টেসলার সাইবার ট্রাক। ওই সময় দামের যে ধারণা দেওয়া হয়েছিল, তার তুলনায় বেড়েছে অন্তত ৫০ শতাংশ। আর এই গাড়িটি যারা কিনতে চেয়েছেন, তাদের সংখ্যা প্রায় ২০ লাখ। সাইবারট্রাকটি চার বছর ধরে যারা কিনতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের এখন ৫১ লাখ টাকা দিতে হবে। এই সাইবারট্রাকটির দাম প্রায় কোটি টাকা।

পোরসে ৯১১ মডেলের গাড়ির সঙ্গে রেসও করানো হয়েছে টেসলার সাইবার ট্রাকের। সেখানে প্রথম থেকেই পোরসেকে পেছনে ফেলেছে টেসলার বিদ্যুৎচালিত এই ট্রাক। কারণ, টেসলার এই ট্রাকের সঙ্গে বাঁধা ছিল আরেকটি পোরসে ৯১১, এটিই টেনে নিয়ে গিয়েছে টেসলার সাইবারট্রাক। মালামাল বহনের ক্ষমতা নিয়েও বড়াই করতে পারে টেসলার এই গাড়ি। প্রায় ৫০০০ কেজি ওজনের মালামাল বহন করতে পারে এটি। মাত্র ২.৬ সেকেন্ডে ০ থেকে প্রতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারে ট্রাকটি।

দেখতে অনেকটা এলিয়েন কারের মতো এই সাইবার ট্রাক। রয়েছে বেশ কিছু ফিচারও। আল্ট্রাহার্ড স্টেইনলেস স্টিলের পরত রয়েছে গাড়িটিতে। যাতে কোনো আঘাতে ক্ষতি না হয়। এর কাচগুলোও বিশেষভাবে প্রস্তত। পেলোডের ক্ষমতা ১১৩৪ কেজি। রয়েছে ১৮.৫ ইঞ্চির টাচস্ক্রিন।

টেসলা সিইও ইলন মাস্ক জানিয়েছে, ১০ লাখ ট্রাকের প্রি-অর্ডার পেয়ে গেছে।

শুরুতে তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে এই বৈদ্যুতিক ট্রাক। টপ মডেলের নাম সাইবারবিস্ট। আপাতত শুধু অল হুইল ড্রাইভ মডেলই বিক্রি করছে টেসলা। সামনের বছর থেকে আসতে শুরু করে রিয়ার হুইল ড্রাইভ মডেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS