News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
এনআইডি সার্ভার চালু হবে বিকেলে

এনআইডি সার্ভার চালু হবে বিকেলে

জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার চালু হতে বিকেল গড়াবে। গত বৃহস্পতিবার থেকে এ সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সেবা প্রত্যাশীরা। এ সময়ে অনেক নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার জন্য আবেদনও করতে পারেননি।

ইসির সার্ভারের মাধ্যমে এনআইডি সেবা, নতুন ভোটার, ভোটার এলাকা স্থানান্তর সেবা দেওয়া হয়। এ ছাড়া জন্মনিবন্ধন, মোবাইল কোম্পানি, ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ১৭৫টি প্রতিষ্ঠান ইসির সার্ভার থেকে সেবা নিয়ে থাকে।

ইসি জানিয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগ ১০তলায় অবস্থিত। এ সার্ভার কক্ষ আদর্শমানকরণের কাজ সম্পন্ন হয়েছে। অস্থায়ী কক্ষ হতে স্থানান্তরের কাজ চলাকালীন সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সকল ইকুইপমেন্ট মূল সার্ভার কক্ষে স্থানান্তর করা হবে। এজন্য বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নেটওয়ার্ক সার্ভিস বন্ধ থাকবে বলেও জানায় নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS