News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
যে কারণে বরখাস্ত কুবির অফিস সহকারী মনোয়ারা

যে কারণে বরখাস্ত কুবির অফিস সহকারী মনোয়ারা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এস্টেট শাখার এক অফিস সহকারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা মোতাবেক কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় তাকে অপসারণ করা হয়।

শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।

জানা যায়, মনোয়ারা বেগম নামের ওই অফিস সহকারী এ বছরের ২ এপ্রিল থেকে কোনো প্রকার ছুটি না নিয়ে অনুপস্থিত থাকায় ৯ মে একবার কারণ দর্শানোর নোটিশ এবং ৩০ মে পুনরায় কারণ দর্শানো হয়। মনোয়ারা বেগম এরপরও কোনো জবাব না দেওয়ায় ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ)-তে বর্ণিত অসদাচরণ ও বিধি ৩ (গ)-তে বর্ণিত পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
সর্বশেষ গত ৯ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৯তম সভায় মনোয়ারাকে চাকরি হতে অপসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বলেন, অনুমতি ব্যতীত অনুপস্থিত থাকায় সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো জবাব দেননি। মনোয়ারা বেগম বিদেশে থাকায় মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরবর্তীতে, ই-মেইল করা হলেও তিনি সাড়া দেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS