News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন স্কেল ৩৬,০০০-৫১,০৫০

সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন স্কেল ৩৬,০০০-৫১,০৫০

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (একাডেমিক উইং অব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব বিভাগে সহকারী পরিচালক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: সহকারী পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা:
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৫–এর স্কেল ৩ বা ৪–এর স্কেল ২.৫) স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সিএ ইন্টারমিডিয়েট বা আইসিএমএ বা সমমানের যোগ্যতাসহ কোনো সরকারি/বেসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আর্থিক প্রতিষ্ঠান/শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আইটি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ৩৬,০০০–৫১,০৫০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বিএএসএম, জীবন বীমা টাওয়ার (১৫তম তলা), ১০ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS