News Headline :
বর ৩৮ ইঞ্চি, কনে ৩৭

বর ৩৮ ইঞ্চি, কনে ৩৭

বাগেরহাটের আলোচিত ৩৮ ইঞ্চি উচ্চতার যুবক আব্বাস শেখ (২৫) প্রায় একই উচ্চতার সোনিয়া খাতুনকে বিয়ে করেছেন।

দুই পরিবারের সম্মতিতে ধর্মীয় নিয়মকানুন মেনে শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে এক লাখ টাকা কাবিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কনে সোনিয়া খাতুন খুলনার ডাকবাংলা এলাকার সেলিম গাজীর মেয়ে। তিনি খুলনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা ৩৭ ইঞ্চি। আব্বাস শেখ রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের আজমল শেখের ছেলে। তিনি রামপাল সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

আব্বাস শেখ বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনেকেই আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করত। বন্ধুরা বলত আমার কখনও বিয়ে করতে পারব না। আল্লাহর রহমতে পরিবারের পছন্দতে বিয়ে করেছি। শান্তিতে সংসারও করব।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, প্রতিবন্ধীদের নিয়ে হাসি-ঠাট্টা না করে তাদের প্রতিটি কাজে উৎসাহ দেওয়া প্রয়োজন। প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, সঠিকভাবে লালনপালন করতে পারলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS