News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঈদুল আজহার আগে নতুন নোট পাবেন যেসব ব্যাংকের শাখায়

ঈদুল আজহার আগে নতুন নোট পাবেন যেসব ব্যাংকের শাখায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু করবে কয়েকটি তফসিলি ব্যাংকের শাখা। ১৮ থেকে ২৫ জুন পর্যন্ত নতুন নোট সংগ্রহ করা যাবে। এ সময়ে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখার মাধ্যমে জনসাধারণ ও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবার ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জের কয়েকটি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। এবার ঈদ উপলক্ষে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের শাখা।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান-নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।  
তবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে নতুন নোট বিনিময় বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS