News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে ছাত্রদল। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে আসে। 
মিছিলে তারা ‘গুপ্তদের আস্তানা, ভেঙে দাও’, ‘গুপ্তগিরির দিন শেষ, সবার আগে বাংলাদেশ’, ‘রাজাকারদের ঠিকানা, এই ক্যাপাসে হবে না’, ‘জামায়াত-শিবির, গুপ্ত’, ‘শিক্ষা, শিবির, একসঙ্গে চলে না’, ‘গুপ্ত রাজনীতি, চলবে না’,’চট্টগ্রামে হামলা কেন, প্রশাসন জবাব দে’  ইত্যাদি স্লোগান দেন।

মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মাছুম ববিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS