News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার (১৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে তারা এ দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে বিস্তৃত পরিসরে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।তারা জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধন করার লক্ষে দুই দেশের মধ্যে গণমাধ্যমের প্রতিনিধিদলসমূহের বিনিময় সফর বৃদ্ধি করার বিষয়ে সম্মতি প্রকাশ করেন।

ভারতীয় হাই কমিশনার ভারত সরকারের আইটেক কর্মসূচির অধীনে সাংবাদিকরা ও গণমাধ্যম-বিষয়ক পেশাজীবীগণের জন্য বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিকরণ-সংক্রান্ত উদ্যোগের প্রস্তাব উত্থাপন করেন।

এ উদ্যোগগুলোর অংশ হিসেবে, শিগগিরই ভারতে বাংলাদেশের নারী সাংবাদিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হবে।

বৈঠকে তারা একে অপরের দেশে চলচ্চিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উৎসব আয়োজন করা, সে সঙ্গে প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনে প্রযুক্তিগত সহায়তা করার ক্ষেত্রেও সহযোগিতাসহ চলচ্চিত্র খাতে সহযোগিতা করার বিষয়েও মতবিনিময় করেন।

ভারতীয় হাই কমিশনার পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ওপর ভিত্তি করে সব খাতে জনগণ-কেন্দ্রিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS