News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর ঢল

ঈদের দিনে হাতিরঝিলে দর্শনার্থীর ঢল

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পরিবার পরিজন বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে হাতিরঝিলের বিভিন্ন অংশে সময় কাটাচ্ছেন তারা।

দুপুর গড়িয়ে বিকেল হলে দর্শনার্থীর চাপও বাড়তে থাকে। একপর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় হাতিরঝিল এলাকা।

সরেজমিনে দেখা যায়, কারওয়ান বাজার অংশ, মধুবাগ ব্রিজ, রামপুরা অংশ এবং পুলিশ প্লাজা অংশে মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। 

শুধু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে এ বিনোদনকেন্দ্রে ঘুরতে এসেছেন। ছোট-বড় সবাই জলাধারের পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। বিকেলে আকাশ মেঘলা থাকায় ছিল না গরমের ভোগান্তিও।হাতিরঝিলে ঘোরার পাশাপাশি কেউ নৌকায় চড়ছেন, কেউবা প্যাডেল নৌকা চালাচ্ছেন। তবে দুই জায়গায়ই ছিল দর্শনার্থীদের ভিড়।

হাতিরপুল থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে হাতিরঝিলে ঘুরতে এসেছেন আবদুল্লাহ জিয়াদ।

পেশায় ব্যবসায়ী জিয়াদ বলেন, ব্যবসার কাজে প্রতিদিন ব্যস্ত থাকি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS