News Headline :
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর? ছাগল–কাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে অস্ত্রোপচার শেষে আইসিইউতে অমিতাভ! এখন কেমন আছেন অভিনেতা? কেন সারা বছর সানগ্লাস ব্যবহার জরুরি কাবলি ছোলার উপকারিতা ফাইনালের হাফটাইম শোয়ে কত টাকা পেলেন শাকিরা, বিবার, ম্যাডোনারা – বিশ্বকাপ ফুটবল বাগদানের পর পাকিস্তানে, হবু বরের দেশে নিয়ে রহস্য বাড়ালেন নীহা! শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের ‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি
দুর্ভোগ কমিয়ে বিমানের সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্ভোগ কমিয়ে বিমানের সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ভোগ কমিয়ে সেবা বিমানের জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের সেবা যাতে জনসাধারণের স্বার্থে ব্যবহার করা যায়, সে ধরনের কাজ করার জন্য প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।জনদুর্ভোগ কমানোর জন্য ইতোমধ্যেই আগে এক গেট ছিল যাত্রীদের জন্য, যেখানে আটটি বেল্টের লোক একটা গেট দিয়ে বের হতো, স্ক্যানার মেশিনও একটি ছিল। আমরা ইতোমধ্যেই দুইটি গেট করেছি। প্রধানমন্ত্রী বলেছেন—প্রয়োজনে তিনটি করে গেট করা হোক, যাতে যাত্রীদের লাগেজ নিয়ে বের হওয়া সহজ হয় এবং ভিড় কমে।

রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, মন্ত্রণালয় চেষ্টা করছে বিমানের বোর্ড ও ব্যবস্থাপনা পরিবর্তনের।বিমানের বাইরে থেকে সিইও হায়ার করে বাইরের আদলে আমরা কিছু করতে পারি, যাতে জনসেবায় স্কিল বৃদ্ধি পায় এবং বাইরের এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।

সারচার্জ কমানোর বিষয়ে তিনি বলেন, আমরা দেখছি কীভাবে সব টিকিটের দাম সহনীয় রাখা যায়। কিছুদিনের মধ্যেই যাত্রীরা পরিবর্তন লক্ষ্য করবেন। আগে আইন-কানুন মেনে কিছু করা হয়নি, এখন আমরা নতুন ফরমেশন দিয়ে সঠিক ব্যবস্থা করছি।

তিনটি গেট কত দিনের মধ্যে চালু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। যাচাই-বাছাই প্রয়োজন কারণ এয়ারপোর্টের আকার বড় নয়। স্ক্যানার মেশিনসহ প্রয়োজনীয় লজিস্টিক এনবিআর থেকে আনা হবে।

যুদ্ধের কারণে কিছু রুট বন্ধ থাকা নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি জানান, আমাদের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যেই চারটি রুট চালু হয়েছে—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাসকট।দুবাই চালু করা সম্ভব কি না, তা পরিস্থিতি অনুযায়ী দেখা হবে। আমরা নিয়মিত বসে এগুলো নিয়ে আলোচনা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS