News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশে সরবরাহের জন্য জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, জ্বালানি তেল নিয়ে কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করেছে।এজন্য তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তার নজরদারি করাসহ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বলেছি। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, হঠাৎ করে একটা দুর্যোগ নেমে এসেছে। ইরান-আমেরিকা যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে।বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গিয়েছে।পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কিন্তু দেশে জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে। 

মির্জা ফখরুল বলেন, আপনারা কখনও বিচলিত হবেন না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা দেশের স্থিতিশীল নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টে ফ্যাসিস্ট শক্তিতে পরাজিত করেছি। দল, জোট আন্দোলন করেছে। যারা এসবের জন্য প্রাণ দিয়েছেন, এটার মূল্য দিতে হবে। আর সেটা হল একটা শান্তিময়, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৬২৮টি পরিবারের মাঝে এক বান ঢেউটিন ও ২০ লাখ টাকা দেওয়া হয়। জেলা পরিষদ হতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে এক বান্ডিল টিন, ৬০টি পরিবারকে পাঁচ হাজার টাকা ও উন্নয়নকল্পে ৯০ লাখ টাকার বরাদ্দপত্র দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডি উন্নয়নে ১৪ কোটি ৭০ লাখ টাকার বরাদ্দপত্র দেওয়া হয়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS