News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল: চিফ হুইপ

বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলারের ডিলারশিপ বাতিল করেছে বর্তমান সরকার। কৃষকদের ভোগান্তি দূর করতে খুব শিগগিরই তাদের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ফ্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন।তারা সার আত্মসাৎ করছেন, যার কারণে প্রান্তিক কৃষকরা ঠিকমতো সার পাচ্ছেন না। কৃষক যাতে কোনো ধরনের সংকট ছাড়াই সময়মতো সার পান, তা নিশ্চিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

চিফ হুইপ আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে সংসদে একটি ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সরকারি দল থেকে পাঁচজন এবং বিরোধী দল থেকে পাঁচজন সদস্য রাখা হবে।বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এ কমিটি কাজ করবে।

তিনি জানান, জ্বালানি সংকট নিরসনে সংসদে বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। পরে সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে এ সংকট মোকাবিলা করবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS