News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা

দেশে চলমান জ্বালানি সমস্যার সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকারি দলের ৫ সদস্যের সঙ্গে তারা একযোগে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় নেতা এ ৫ সদস্যের নাম ঘোষণা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি কমিটি হলে আমরা উভয়েই এ সমস্যা নিরসনে ভূমিকা রাখার সুযোগ পাবো।আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই, তিনি বিষয়টিকে আমলে নিয়েছেন এবং একটি কার্যকর  প্রস্তাবও পেশ করেছেন। তিনি কমিটির সদস্য সংখ্যা প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন।

সংসদ নেতার প্রতি সম্মান জানিয়ে এ সময় বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে থাকা পাঁচজনের নাম ঘোষণা করেন তিনি।

এ পাঁচ সদস্য হলেন— সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)।

বিরোধীদলীয় নেতা জানান, এ পাঁচজন সদস্য সরকারি দলের সদস্যদের সঙ্গে জ্বালানি সমস্যা নিরসনে একযোগে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS