অন্তঃসত্ত্বা অবস্থায় কাজের সঙ্গে আপস করেননি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। গর্ভে সন্তান নিয়েই টানা আট মাসের বেশি শুটিং করেছিলেন তিনি।শুটিং সেটেই উঠেছিল শরীর জুড়ে পেশিতে টান।
পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বললেন নেহা।
গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় পর্যন্ত কাজ করেছেন বলে জানান পরিণীতির পডকাস্টে জানান নেহা ধুপিয়া। সাড়ে আট মাস পর্যন্ত কাজ করেছেন এবং শুটিং চলাকালীনই নাকি তার প্রসব যন্ত্রণাও শুরু হয়েছিল।
বুধবার ওই পডকাস্টের পর্বের ঝলক প্রকাশিত হয়েছে। সেখানেই নেহা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নিয়ে কথা বলেছেন।
মা হওয়ার পরে কি বদলে যায় অনেক কিছুই? এমন নানা প্রশ্ন প্রায়ই ওঠে। নেহার এই প্রসঙ্গে উত্তর, মা হওয়ার পরেও এক জন নারী যেন নিজের ইচ্ছেমতো সব কাজ করতে পারে। খুব বেশি কিছু বদলে যাওয়া উচিত নয়।
এর পরেই নিজের অভিজ্ঞতার কথা নেহা বলেন, আমি সব সময়ে কাজে ফিরতে চেয়েছিলাম। আমি একেবারে শেষ পর্যন্ত, সাড়ে আট মাস পর্যন্ত কাজ করেছি। আমার সারা শরীরে সঙ্কোচন শুরু হয়েছিল যশরাজ স্টুডিয়োর মধ্যেই।
গর্ভাবস্থার সময়ে ‘এ থার্সডে’ নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন নেহা। সেখানেও একজন অন্তঃসত্ত্বা পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
২০১৮ সালের ১০ মে অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা। দিল্লির একটি গুরুদ্বারে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। উপস্থিত ছিলেন খুব কাছের কিছু মানুষ। সেই বছর নভেম্বর মাসে তাদের কন্যা মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। এরপর ২০২১ সালে এক পুত্র গুরিক সিংহ ধুপিয়া বেদীর জন্ম হয়।