News Headline :
ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি আটবার বিয়ে, সাতবার বিচ্ছেদ, কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন সিনেমার মতোই মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা ১ কোটি ৮০ লাখ লাইক! রেকর্ড গড়ল রাশমিকার বিয়ের ছবি বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিচ্ছেদ চাইলেন স্ত্রী নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি ফের রিয়ালের প্রতিপক্ষ সিটি, নিউক্যাসলকে মোকাবেলা করবে বার্সা ‘সাকিব ইস্যুতে বোর্ডের কাজ শেষ, সিদ্ধান্ত এখন সরকারের’ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কি ‘প্রচলিত যুদ্ধে’ গড়াবে? দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার বহন করে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে।পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS