News Headline :
ছোলার সালাদের ড্রেসিংয়ে কী দেবেন, দেখুন রেসিপি আটবার বিয়ে, সাতবার বিচ্ছেদ, কিংবদন্তি এই অভিনেত্রীর জীবন সিনেমার মতোই মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা ১ কোটি ৮০ লাখ লাইক! রেকর্ড গড়ল রাশমিকার বিয়ের ছবি বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বিচ্ছেদ চাইলেন স্ত্রী নারী এশিয়ান কাপের আগে ফুটবল উৎসবে রঙিন সিডনি ফের রিয়ালের প্রতিপক্ষ সিটি, নিউক্যাসলকে মোকাবেলা করবে বার্সা ‘সাকিব ইস্যুতে বোর্ডের কাজ শেষ, সিদ্ধান্ত এখন সরকারের’ পাকিস্তান-আফগানিস্তান সংঘাত কি ‘প্রচলিত যুদ্ধে’ গড়াবে? দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মাঝারি মানের।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র, ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুদিনে আরও দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে অনুভূত মৃদু ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।

তার আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছিলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে ৪৬২ কিলোমিটার পূর্বে।

মিয়ানমারে উৎপত্তি হওয়া মাঝারি মানের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS