News Headline :
বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী নুর সোহরাওয়ার্দী উদ্যানে সাংবাদিকসহ-শিক্ষার্থীকে মারধর, চার পুলিশ ক্লোজড ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টি হতে পারে ১৮ মাসেই ক্যান্সারের সাথে যুদ্ধ, বাঁচাতে বাবার আকুতি চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন   পররাষ্ট্রমন্ত্রী দাবিকৃত টাকা দেওয়ার কৌশলে ছাত্র উদ্ধারের কারিগর ডিসি মাসুদ সিভির এক ভুলেই হাতছাড়া হলো চাকরি: ‘অলিভ অয়েল’ বিতর্ক থেকে শিক্ষা নিন ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বেসিক ব্যাংকে চাকরি অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ভিডিও ছাড়ার হুমকিতে গ্রেপ্তার নোবেল
চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে চুক্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী (পরিচিতি নম্বর: ৫২৯১)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

গত ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS