News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ফেনীতে ৫ দিন ধরে নিখোঁজ যুবক, জ্ঞান হারাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী

ফেনীতে ৫ দিন ধরে নিখোঁজ যুবক, জ্ঞান হারাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে গিয়ে নিখোঁজ হয়েছেন তোফায়েল আহাম্মদ (২৮) নামে এক রাজমিস্ত্রী। নিখোঁজ হওয়ার পাঁচ দিনেও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী সায়েমা আক্তার জেরিন বারবার জ্ঞান হারাচ্ছেন। 

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির সন্ধানে গত ১৫ ফেব্রুয়ারি ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তোফায়েলের বাবা নুর আহম্মদ বাদী।আবেদন করেন ফেনীর র‌্যাব ক্যাম্পেও। 

তোফায়েলের শ্বশুর একরামুল হক জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কসকা বাজারে রমজানের বাজার করতে বাড়ি থেকে বের হন তোফায়েল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে তাকে খোঁজাখুঁজি করা হলেও কোথাও সন্ধান পাওয়া যায়নি।

একরামুল হক আরও জানান, তোফায়েল কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি আগে জাহাজে চাকরি করতেন। তিন মাস আগে বাড়িতে এসে রাজমিস্ত্রীর কাজে যোগ দেন। 

এখন পর্যন্ত তার কোনো সন্ধান না মেলায় পরিবার দুশ্চিন্তায় রয়েছে জানিয়ে শ্বশুর বলেন, অভিযোগ দিলেও পুলিশের কাছ থেকে তেমন কোনো সাড়া মেলেনি।

জানতে চাইলে ফেনী সদর (মডেল) থানার ওসি তদন্ত সজল চন্দ্র দাস বলেন, থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে চেষ্টা করছে। 

সদর উপজেলার বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, এসআই সুবল চন্দ্র নাথকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ তার সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS