৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল আজ হচ্ছে না, জানাল পিএসসি

৫০তম বিসিএস প্রিলিমিনারির ফল আজ হচ্ছে না, জানাল পিএসসি

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের। আজ সোমবার এই পরীক্ষার ফলাফল প্রকাশের কথা জানিয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরে জানাল আজ ফল প্রকাশ হচ্ছে না।

গতকাল রোববার পিএসসি জানিয়েছিল, ৫০তম বিসিএস প্রিলিমিনারি ও ৪৬ তম বিসিএসের ফল প্রকাশ করা হবে। এ জন্য বিশেষ সভায় বসেছিল। গতকাল ৪৬তম বিসিএসের চুড়ান্ত ফল প্রকাশ করা হলেও ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ করা হয়নি। আজ সোমবার ৫০তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশের কথা জানিয়েছিল পিএসসির একটি সুত্র। কমিশনের অনুমোদনের পর ফলাফল আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে প্রকাশ হতে পারে বলে জানিয়েছিল ওই সুত্রটি। পরে জানাল হলো, আজ ফল প্রকাশ হচ্ছে না।

পিএসসির বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর ওপর জোর দিয়েছে। ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ অনুযায়ী, পুরো নিয়োগ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যে নিয়ে কাজ করছে কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS