১৩ পদে জনবল নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩ পদে জনবল নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি/আপগ্রেডেশনের (স্বপদে পদোন্নয়ন) মাধ্যমে ৫ থেকে ১৬ গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩১।আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: উপরেজিস্ট্রার/সমমান

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা।

ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সহকারী রেজিস্ট্রার/সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/সহকারী কলেজ পরিদর্শক/সহকারী পরিচালক পদে ৪ বছরের অভিজ্ঞতাসহ ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।

গ্রেড: ৫

পদের নাম: সিনিয়র প্রোগ্রামার

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রোগ্রামার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গ্রেড: ৫

পদের নাম: সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

যোগ্যতা ও অভিজ্ঞতা: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ৫ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা।নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণে বিশেষ দক্ষতা থাকা আবশ্যক।

গ্রেড: ৫

পদের নাম: মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

যোগ্যতা ও অভিজ্ঞতা: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গ্রেড: ৬

পদের নাম: সিনিয়র মেডিকেল অফিসার/সিনিয়র মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি)

যোগ্যতা ও অভিজ্ঞতা: মেডিকেল অফিসার/মেডিকেল অফিসার (ডেন্টিস্ট্রি) পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গ্রেড: ৬

পদের নাম: সহকারী রেজিস্ট্রার/সমমান

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

অথবা ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।

গ্রেড: ৭

পদের নাম: সহকারী রেজিস্ট্রার (কম্পিউটার)

যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ টেকনিক্যাল অফিসার/সমমান পদে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

অথবা ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ সেকশন অফিসার/সমমান পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।

গ্রেড: ৭

পদের নাম: সহকারী প্রোগ্রামার

যোগ্যতা ও অভিজ্ঞতা: সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গ্রেড: ৯

পদের নাম: সেকশন অফিসার

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিসহ প্রশাসনিক কর্মকর্তা/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

অথবা ন্যূনতম স্নাতকোত্তর/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

অথবা ন্যূনতম স্নাতক (সম্মান)/স্নাতক (পাস)/সমমান ডিগ্রিসহ উচ্চমান সহকারী/সমমান পদে ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা।

গ্রেড: ৯

পদের নাম: টেকনিক্যাল অফিসার

যোগ্যতা ও অভিজ্ঞতা: সাব টেকনিক্যাল অফিসার পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

গ্রেড: ৯

পদের নাম: সিনিয়র ক্যাটালগার

যোগ্যতা ও অভিজ্ঞতা: ক্যাটালগার/গ্রন্থাগার সহকারী পদে ৩ বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম ৪ বছরের চাকরির অভিজ্ঞতা। দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

গ্রেড: ১০

পদের নাম: উচ্চমান সহকারী

যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ন্যূনতম স্নাতক ডিগ্রিসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

অথবা ন্যূনতম এইচএসসি পাসসহ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নিম্নমান সহকারী পদে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা।

গ্রেড: ১৩

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/সমমান ডিগ্রিসহ অফিস সহায়ক পদে ন্যূনতম ৮ বছরের চাকরির অভিজ্ঞতা। কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।

গ্রেড: ১৬

আবেদন নিয়ম

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

সময়সীমা

আবেদন শুরু: ১২ ও আবেদন শেষ তারিখ ১৫ এপ্রিল।

অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি এবং সব সনদপত্রের সত্যায়িত কপিসহ এক সেট আবেদনপত্র বিভাগীয় প্রধান/দপ্তরপ্রধানের মাধ্যমে ১৫ এপ্রিল তারিখের মধ্যে রেজিস্ট্রার কাছে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য জানুন এখানে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS