শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। নাটকটি যাত্রা থামলো ৫২তম পর্বে।শুক্রবার (৮ মে) বেলা ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ হয়েছে শেষ পর্ব।

তবে সাধারণ পর্বের মতো নয়- শেষ পর্বটি দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে নির্মিত হয়েছে।প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার এক প্রেস বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়, মেগা এপিসোডটির দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট। সাধারণত সিরিজটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ থেকে ২৮ মিনিট।

শেষ পর্ব দীর্ঘ করার বিষয়ে সিরিজটির রচয়িতা ও পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ আয়োজন। তার মতে, ‘এটা আমাদেরই গল্প’ তার স্বপ্নের একটি কাজ, যা দর্শকপ্রিয়তার মধ্য দিয়ে সফলভাবে শেষ করতে পারছেন।

২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহে দুই দিন চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে সিরিজটি। পাশাপাশি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে নিয়মিতভাবে মুক্তি পেয়েছে প্রতিটি পর্ব।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক প্রেক্ষাপটে সিরিজটি নির্মাণ করা হয়েছে। এতে মূল চরিত্রে রয়েছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল।

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এই সিরিজে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি ও অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে ছিলেন আদিত্য মনির। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, যার কথা লিখেছেন মাহমুদ মানজুর এবং সংগীতায়োজন করেছেন আরফিন রুমি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS