News Headline :
শেষ সময়ের প্রতিরক্ষা চুক্তিকে ‘চলমান প্রক্রিয়া’ বললেন নিরাপত্তা উপদেষ্টা শেরেবাংলা নগরে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার নির্বাচন সামনে রেখে অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ আশুলিয়ায় দগ্ধ ছাত্রদল নেতা মারা গেছেন আরও বাড়ল এলপিজির দাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে স্নাতেকাত্তরে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা অর্থ মন্ত্রণালয়ের প্রকল্পে বড় পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজনীতিতে প্রবেশের কারণে সিনেমাগুলো লক্ষ্যবস্তু: বিজয়
শেরেবাংলা নগরে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

শেরেবাংলা নগরে নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর এহসার সদস্য আহসান জহীর খান (৫০) কে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ-পশ্চিম পাশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আহসান জহীর খানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আহসান জহীর খান নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য।

তিনি ও তার পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রচেষ্টার উদ্দেশে ঘটনাস্থলে মিলিত হয়েছিলেন।

তারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন ছদ্মনামে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেলের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার আহসান জহীর খানের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS