News Headline :
তারেক রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, সাক্ষাতে পারস্পরিক সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS