News Headline :
‘১১ দলীয় জোট’র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে আসেনি ইসলামী আন্দোলন

‘১১ দলীয় জোট’র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে আসেনি ইসলামী আন্দোলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় জোট’র চূড়ান্ত প্রার্থী ঘোষণা অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে ১০টি দলের নেতারা এলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) নেতারা আসেননি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠান শুরু হয়। এখানে জোটের ১০টি দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

প্রার্থী ঘোষণার এ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০টি দলের নেতারা উপস্থিত আছেন। এদের মধ্যে আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১০টি দলের শীর্ষ নেতারা। 

এ সংবাদ সম্মেলনে ২৫০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে জামায়াতে ইসলামীসহ ১০টি দলের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি ৫০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS