News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
৪ ঘণ্টা পর গাবতলী টেকনিক্যাল মোড়ে যান চলাচল স্বাভাবিক

৪ ঘণ্টা পর গাবতলী টেকনিক্যাল মোড়ে যান চলাচল স্বাভাবিক

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গাবতলীর টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজ ও বাংলা কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় চার ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও বিভিন্ন হাসপাতালে রোগীরা। পরে শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়ে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

টেকনিক্যাল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মো. রাজ্জাক বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। চার ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে এদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিকে একই দাবিতে গাবতলীর টেকনিক্যাল মোড় অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS