News Headline :
মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য ৬৪ জেলা থেকে কনস্টেবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৫ মার্চ থেকে ফিরছে অপূর্ব–বিন্দু জুটি ‘আজ দুপুরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে’, নেপাল থেকে ফেসবুকে আলভী ফারুকী জানালেন, ক্ষমতায় থাকার পরও কেন হলে ‘শনিবার বিকেল’ মুক্তি দেননি যে কারণে ইফতার-সেহেরিতে খেজুর খাবেন ভেঙে যাচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা: ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসী শিউলিরা ওমরাহ শেষে ফেরার পথে জেদ্দায় আটকে পড়লেন মুশফিক রাজনীতিতে স্বস্তি ফিরলেও অর্থনীতিতে ঝুঁকি বেড়েছে: অক্সফোর্ড ইকোনমিকসের প্রতিবেদন
মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে

মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে

ব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার জব্দ করা বিভিন্ন আলামত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ গ্যালারিতে এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউসনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (১৪ জানুয়ারি) এ আদেশ দেন।

আজকের আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সাংবাদিকদের বলেন, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে বর্তমান সরকার ঘোষণা করেছে এবং তার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ২০ জানুয়ারি সেটি উদ্বোধন হবে।জাদুঘর কর্তৃপক্ষ আলামতগুলো প্রদর্শনের জন্য প্রসিকিউশনের মাধ্যমে আবেদন করার পর আজ ট্রাইব্যুনাল এক মাসের জন্য প্রদর্শনের অনুমতি দিয়েছেন। একটি নির্দিষ্ট তারিখ থেকে এক মাসের জন্য এগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা যাবে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামীম আরও বলেন, ট্রাইব্যুনালে যেসব মামলা ইতোমধ্যে নিস্পত্তি হয়েছে অথবা চলমান, সেখানে যেসব উপাদান জব্দ করা হয়েছে, যেমন গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক অথবা যেসব চেয়ারে নির্যাতনগুলো করা হয়েছে সেগুলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শন করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS