তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন নিয়োগ

তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন নিয়োগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমে নতুন করে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে মেজর (অব.) মোহাম্মদ শাফায়াত উল্লাহ, পরিচালক (প্রোটোকল) হিসেবে মেজর (অব.) মঈনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গনি উল আজমকে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS