News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন।

গাজীপুর আদালত পরিদর্শক আব্দুল মান্নান জানান, কালিয়াকৈর থানার একটি মামলায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই রিমান্ড আদেশের বিরুদ্ধে তাহরিমা জান্নাত সুরভীর পক্ষে তার আইনজীবী গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে রিভিশন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাহরিমা জান্নাত সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকার মো. সেলিমের মেয়ে।

গত ২৪ ডিসেম্বর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেপ্তার করে।তাহরিমার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলায় তাহরিমার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS