News Headline :
‘সারা দেশে যদি এমন ১০-২০টি গ্রাউন্ড থাকত, ক্রিকেটের মান অন্য লেভেলে চলে যেত’ সকালে-বিকেলে বাড়ছে সোনার দাম প্রধানমন্ত্রীর আগমনে নয়াপল্টনে উৎসবমুখর পরিবেশ, কড়া নিরাপত্তা স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আনিসুল-হাওলাদারের জাপার শোক নেতাকর্মীদের ভিড়ে আটকে পড়া অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধে হুথিদের যোগদানে কি পাল্টে যাচ্ছে পাশার দান? ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: মার্কিন ভাইস প্রেসিডেন্ট তেলের দাম না বাড়ানো সরকারের বড় সফলতা: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল চোরাচালান ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
আ. লীগ অনুপস্থিত, নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: ডা. তাহের

আ. লীগ অনুপস্থিত, নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: ডা. তাহের

‘এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।

তিন, রাইটিস্ট বলতে যা বোঝায়, সেই দলসমূহ এবং চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ দু-একটি দল; অপর দিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।’

সোমবার (২৯ ডিসেম্বর) কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

ডা. তাহের বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজ বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে। মানুষ জেনে গেছে কারা চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত।

এই নির্বাচনে জনগণ চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রায় দেবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর জামায়াত সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS