News Headline :
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষক হাতেম আলীর কান্না থামছে না… ১০ কোটি টাকার হুমকি রণবীরকে, রোহিতের বাড়িতে গুলি—টার্গেটে কি বলিউড জেলে রাজপাল, সাহায্যে এগিয়ে এসেছেন সালমান, অজয়রা শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার শুটিং ফেডারেশনে অস্থিরতা, এবার অবাঞ্ছিত সোনাজয়ী সাবরিনা ভুল স্বীকার করে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট! কানাডায় স্কুলে গুলি, নিহত ১০ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তৎপরতা জনগণ মেনে নেবে না: সাকি বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য খণ্ডন করলো ঢাকায় চীনা দূতাবাস
বাবার কবর জিয়ারত শেষে চোখ মুছলেন তারেক রহমান

বাবার কবর জিয়ারত শেষে চোখ মুছলেন তারেক রহমান

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এরপর করলেন মোনাজাত। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান।

এ সময় প্রথমে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

দলীয় নেতাদের সঙ্গে ফুল দেওয়া শেষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের সামনে একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর মোনাজাত করেন তিনি।মোনাজাত শেষে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। চশমা খুলে অশ্রুসিক্ত চোখ মুছতে থাকেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন।

এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS