News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
‘ডিটেনশন আদেশে’ আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

‘ডিটেনশন আদেশে’ আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটক আদেশের পরিপ্রেক্ষিতে আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন বা আটক আদেশে গোয়েন্দা পুলিশ (ডিবি) আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে টঙ্গী থানায় হস্তান্তর করে। পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেল সুপার আবু নুর মোহাম্মদ রেজা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন মাসের ডিটেনশন আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়। আতাউর রহমান বিক্রমপুরী বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS