News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

দীর্ঘদিন ধরে প্রবাস জীবন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার এক সময়ের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। সম্প্রতি দেশে ফিরেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন তিনি। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন তিনি।  

আহমদ শরীফ গণমাধ্যমে বলেন, যুক্তরাষ্ট্র থেকে কিছু কাজ নিয়ে দেশে এসেছি।

কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।

সভাপতি পদে নির্বাচন করার তথ্য জানিয়ে আহমেদ শরীফ বলেন, সবার সঙ্গে কথা বলছি।আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ।

এরপর তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS