News Headline :
বিদ্যুৎ কোম্পানিতে চাকরিতে আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি, মূল বেতন ৫২০০০-৭০০০০ টাকা ‘দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল’-এর সুরকার শাহ নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের বদলে সুযোগ পেয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু স্কটল্যান্ডের বিসিবির টুর্নামেন্টে সেরা হলেই মিলবে ‘ইয়ামাহা এফজেডএস’ নবম বোলার হিসেবে ইতিহাসে শেফার্ড পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে আইএসের দায় স্বীকার চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে আবার বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা যোগ্য ব্যক্তি সংসদে না গেলে গণঅভ্যুত্থানের অর্জন হুমকিতে পড়বে: তাসলিমা বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠন করবে: জোনায়েদ সাকি
বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হাদির স্মরণে দেয়াল লিখনের আহ্বান

বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হাদির স্মরণে দেয়াল লিখনের আহ্বান

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির স্মরণে আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী দেয়াল লিখন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শহীদী শপথ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্মরণে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রতিটা দেয়ালে তিনি যে স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেছেন, তা দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দুনিয়ার কাছে তাকে উপস্থাপন করুন।

আল জাবের বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানিয়ে দেব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS