News Headline :
জীবনে প্রেমের প্রভাব কতখানি? ভোরে উঠলেই কি পদোন্নতি নিশ্চিত? ক্যারিয়ারে এগিয়ে থাকার আসল রহস্য দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম তৃতীয় বিয়ে করায় আমির খানকে খুনের হুমকি! ঝাঁকড়া চুলের কুকুরেয়া: মেসির সাবেক সতীর্থ এখন স্পেনের ‘ট্রাম্পকার্ড!’ টিকিটের গড় দাম ১১ হাজার ডলার, কালোবাজারে ৫ লাখ ! – মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন, রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি ফাইনাল! ‘আমি যার পক্ষ নিই, সেই হারে’, নিউ ইয়র্ক মেয়র মামদানির আক্ষেপ মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
১০ দফা শিগগিরই এক দফায় পরিণত হবে : নোমান

১০ দফা শিগগিরই এক দফায় পরিণত হবে : নোমান

বিএনপির ১০ দফা বাস্তবায়নের আন্দোলন শিগগিরই এক দফায় পরিণত হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নোমান বলেন, এখনও হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি, যা শিগগির এক দফায় পরিণত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০১৮ সালের নির্বাচনে যেমন জনগণ ভোট দিতে পারেনি, এবারেও পারবে না। তাই এ স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

বিএনপির এই নেতা বলেন, রাতের ভোট ও ব্যালটবিহীন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করতে দেব না।

তিনি বলেন, খালেদা জিয়াকে কারারুদ্ধ রাখা হয়েছে মূলত তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার কার্যকারিতা কমাতে।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলবুল ও জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS