News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
প্রকৃত আয় হলেই ব্যাংক কর্মীরা পাবেন উৎসাহ বোনাস

প্রকৃত আয় হলেই ব্যাংক কর্মীরা পাবেন উৎসাহ বোনাস

ব্যাংক-কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে চার শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা অনুযায়ী, কেবল প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতেই উৎসাহ বোনাস দেওয়া যাবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ নির্দেশনা জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের শর্তগুলো হলো— কোনো আর্থিক বৎসরে শুধুমাত্র প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ণীত মুনাফা হলেই কেবল সেই ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাস দেওয়া যাবে; পুঞ্জিভূত মুনাফা থেকে কোনো উৎসাহ বোনাস দেওয়া যাবে না; রেগুলেটরি মূলধন সংরক্ষণে কোনো ঘাটতি বা কোনো সঞ্চিতি (প্রভিশন) ঘাটতি থাকতে পারবে না; এক্ষেত্রে কোনো বিলম্বকরণ সুবিধা দেওয়া হলে তা মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া যাবে না এবং  বিভিন্ন ব্যাংকিং সূচকের উন্নতি ও শ্রেণিকৃত বা অবলোপনকৃত ঋণ আদায়ে পর্যাপ্ত অগ্রগতি এই বোনাস দেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে।

উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা-২০২৫” অনুসরণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS