News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা–৪ আসনে দলীয় মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি, তিনি সহিহ-সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, ওনার (খালেদা জিয়া) স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। তিনি কোনো আপস করেননি। আল্লাহ তাকে মুক্ত করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্য সারা মুরাদনগরে পাঁচশর অধিক কোরআন খতম হয়েছে। ওনার আল্লাহর রহমতে বেঁচে থাকার দরকার। তার বিকল্প নেই।

জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোরআনের শাসন কায়েম করার আগে সেটি নিজেদের মধ্যে প্রয়োগ করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, কিন্তু মুরাদনগরবাসীর জন্য কিছুই করেননি। একটি টিউবওয়েল, স্কুল বা মাদরাসাও করেননি। ওনার বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কোনো সিগনেচার দিতে হয়নি, আদালতে যেতে হয়নি—আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS