News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
জুনায়েদের ব্যাটে দ্বিতীয় দিনেই বড় লিডে বাংলাদেশ

জুনায়েদের ব্যাটে দ্বিতীয় দিনেই বড় লিডে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষেই বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম ইনিংসে ব্যাটিং ধস সামাল দিতে না পারলেও দুই ইনিংস মিলিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দিন শেষে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪৮ রান।

মাত্র ১২০ রানে প্রথম ইনিংস শেষ করার পর বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রতিপক্ষকে চাপে ফেলার। বোলাররাও সে সুযোগ কাজে লাগান। ১০২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়ে ১৮ রানের লিড আদায় করে নেন তারা।

তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল বাংলাদেশের জন্য বেশ কঠিন। শুরুতেই ৭০ রানের মধ্যে পাঁচ ব্যাটার ফিরে গেলে চাপ বাড়তে থাকে।

সেখান থেকেই দলকে টেনে তোলেন রাকিবুল হোসেন ও জুনায়েদ হোসেন। ষষ্ঠ উইকেটে তাদের ৯২ রানের মূল্যবান জুটি ইনিংসকে স্থিতি এনে দেয়। রাকিবুল খেলেন ১৩০ বলের ধৈর্যশীল ৪১ রানের ইনিংস, যেখানে ছিল মাত্র একটি বাউন্ডারি।

রাকিবুল বিদায়ের পরও থামেননি জুনায়েদ। সপ্তম উইকেটে সৌরভ কর্মকারকে সঙ্গে নিয়ে আরও ৫৯ রান যোগ করেন তিনি। ৬২ বলে ২৫ রান করা সৌরভের ব্যাটে আসে একটি চার ও একটি ছক্কা।

দিন শেষে সব আলো কাড়েন অপরাজিত জুনায়েদ। ২১৬ বল মোকাবিলা করে ৮৭ রানে অপরাজিত তিনি সেঞ্চুরির একদম কাছে পৌঁছে গেছেন। চারটি চার ও একটি ছক্কায় সাজানো তার ইনিংস বাংলাদেশের লিড বড় করতে মুখ্য ভূমিকা রেখেছে।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ২৩০। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৮ রানের লিড নিয়ে শেষ দিনে জয় ও ম্যাচ নিয়ন্ত্রণ দুটোই হাতের নাগালে স্বাগতিকদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS