News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
টঙ্গীতে জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীতে জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত শুরায়ী নেজাম আয়োজিত জোড় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা।

নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী থানার বগারপাড় এলাকার চাঁন মিয়া (৬০) ও নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক এলাকার নুর আলম (৮০)।

তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নিয়েছেন।

তিনি জানান, অংশগ্রহণকারীদের মধ্যে নুর আলম ভোর রাতে ইজতেমা ময়দানে মারা যান। এরপর জুমার নামাজের সময় চাঁন মিয়া স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এবারের জোড় ইজতেমায় একদিনে দুই মুসল্লির মৃত্যু হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS