News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ: মির্জা ফখরুল

সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এক আবেগঘন বার্তা ভাইরাল হয়ে পড়ে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে মির্জা ফখরুল নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করেন, যেখানে খালেদা জিয়ার একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবির নিচে লেখা ছিল মাত্র আটটি শব্দ—‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’।

এই সংক্ষিপ্ত বাক্যগুলোতে দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, মানবিক টানাপোড়েন এবং নেত্রীকে হারানোর ভয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। শেয়ার ও মন্তব্যের ঘরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোয়া, শুভকামনা ও আবেগের বন্যা বইতে শুরু করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের সংহতির তরঙ্গ সৃষ্টি করে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (২৩ নভেম্বর) রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ জটিল আকার ধারণ করেছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS