News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
এনসিপির মনোনয়নপত্র নিলেন ‘স্যালুট’ দেওয়া সেই রিকশাচালক

এনসিপির মনোনয়নপত্র নিলেন ‘স্যালুট’ দেওয়া সেই রিকশাচালক

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের স্যালুট দেওয়া রিকশাচালক সুজন ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর আন্দোলনের সময় আমি স্যালুট দিয়েছিলাম। সে কারণে আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা-৮ আসন।

তিনি বলেন, বিগত ৫২ বছর শ্রমজীবীরা সরকারের কাছ থেকে কিছু পায়নি। তারা সবচেয়ে বঞ্চিত হয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললেই গুম-খুন করা হয়েছে। এখন আমি সংসদ নির্বাচনে দাঁড়াচ্ছি, বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা কারও কথার পরোয়া করি না।

তিনি আরও বলেন, আমার সঙ্গে কোনো কর্মী নেই। আমার সঙ্গে সাধারণ মানুষ আছে, ছাত্ররা আছে, প্রবাসীরা আছে। আমি দাঁড়াতে চাইনি সংসদে। কিন্তু আমার খারাপ লেগেছে, একজন যদি এতিমের টাকা মেরে সংসদে দাঁড়াতে পারে, রিকশাওয়ালা কী দোষ করেছে? আমি জনগণের পক্ষে। রিকশাওয়ালা, শ্রমিকদের পক্ষে।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে ভাইরাল হন রিকশাচালক জসিম। সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS