News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মামলার বাদীকে কুপিয়ে হত্যা

মামলার বাদীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে মামলার বাদী স্মৃতি বাছা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার ২২ মে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর গুচ্ছগ্রামের পাশের একটি বাদাম ক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্মৃতি বাছা একই গ্রামের মৃত রঞ্জিত বাছাড়ের স্ত্রী।

সোমবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শওকত হোসেন জানান, ৩ মাস আগে একটি গাছ কাটার ঘটনা নিয়ে একই এলাকার বাদল শেখ নামে এক ব্যক্তির সঙ্গে নিহত স্মৃতি বাছাড়ের বিরোধ হয়। এ নিয়ে স্মৃতি বাছাড় বাদি হয়ে বাদল শেখকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় হাজির হতে গেলে বিচারক বাদলকে জেল হাজতে পাঠায়। রোববার ২১ মে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে রাতেই মামলার বাদি স্মৃতি বাছাড়কে বিবস্ত্র করে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর তার মরদেহ পাশের একটি বাদাম ক্ষেতে ফেলে রাখে।

সোমবার অনেক খোঁজাখুঁজির পর নিহত স্মৃতি বাছাড়ের মরদেহ একটি বাদাম ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ৯টায় এ রিপোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS