News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কারাবন্দি আ. লীগ নেতা অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

কারাবন্দি আ. লীগ নেতা অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি ঢাকা উত্তর সিটি করপোরেশন ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজীপুর কাশিমপুর কারাগারে হাজতি বন্দি মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা বন্দি মুরাদকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার হাজতি নাম্বর ১৬৪৪/২৫।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাশিমপুর কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে জানা যায়, বুধবার (৯ এপ্রিল) দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে মুরাদ হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ।

মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুরের আহমে নগর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS