News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, করুন আবেদন

কুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, করুন আবেদন

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েতে ডেপুটেশনে (ওকেপি-৫) নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান নিয়োগে আবেদন চলছে। ডেপুটেশন (ওকেপি-৫) এ নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে কাজ করতে হবে। প্রাথমিক নিয়োগকাল তিন বছর।

পদের নাম: নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি (উভয় ক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/জিপিএ-২.৭)। নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান হিসেবে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে আরবি ভাষা কোর্স সম্পন্ন/কোর্সে অংশগ্রহণরত ও আরবি ভাষা জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বৎসর

শারীরিক যোগ্যতা

ক। উচ্চতা সর্বনিম্ন ৫-৪৴ ৴

খ। স্থূলতা বর্জিত।

গ। সম্মিলিত সামরিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় যোগ্য হতে হবে।

বেতন-ভাতা

মূল বেতন: ৮৭৭ কেডি (১ কেডি বা কুয়েতি দিনার সমান ৩৯৭ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকা প্রায়)।

আবেদনের নিয়ম

দরখাস্ত ও প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে/স্বহস্তে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। স্ক্যান কপি প্রাপ্তি নিশ্চিত হওয়ার জন্য trgmeddte@gmail.com ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনের ঠিকানা

পরিচালক, চিকিৎসা পরিদপ্তর, সেনা সদর, ঢাকা সেনানিবাস।

আবেদন ফি

২০০০ টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)

আবেদনের শেষ সময়

১৮ নভেম্বর ২০২৫

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS