News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
বাংলাদেশ-ভারত ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে, বাড়ল দামও

বাংলাদেশ-ভারত ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে, বাড়ল দামও

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রতিবেশী। ইতিমধ্যেই ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে, আর সেই উচ্ছ্বাসের মধ্যেই টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে ম্যাচের টিকিট। তবে এবার সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখতে হলে গুনতে হবে ৫০০ টাকা, যা আগের দুটি বাছাইপর্বের ম্যাচে ছিল ৪০০ টাকা।

শুধু সাধারণ গ্যালারি নয়, অন্যান্য ক্যাটাগরির টিকিটেও এসেছে পরিবর্তন। ক্লাব হাউস ২ শ্রেণির টিকিটের দাম ধরা হয়েছে ৩ হাজার টাকা, যেখানে আগের ম্যাচগুলোতে মূল্য ছিল ২ হাজার টাকা। আনুপাতিক হারে বাড়ানো হয়েছে অন্যান্য গ্যালারির টিকিটের দামও।

বিষয়টি নিশ্চিত করে বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের চাহিদা সবসময়ই বেশি থাকে। আমরা সেই বিষয়টি বিবেচনা করেই টিকিটের দাম সামান্য বাড়িয়েছি। হাইভোল্টেজ ম্যাচ হলেও দর্শকদের কথা ভেবে খুব বেশি বাড়ানো হয়নি।’

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচের জন্য বাফুফে তুলনামূলক কম দাম নির্ধারণ করেছিল—সেখানে সাধারণ গ্যালারির টিকিট ছিল মাত্র ৩০০ টাকা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS