News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

সালাহউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন দেশের অন্যতম অভিজ্ঞ ও সফল এই কোচ।

মঙ্গলবার রাত থেকেই গুঞ্জন ছিল বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন সালাহউদ্দিন। বুধবার সকালে তিনি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হলে সেই গুঞ্জন আরও জোরালো হয়। পরে জানা যায়, তিনি আসলে পদত্যাগপত্র জমা দিতেই বিসিবিতে গিয়েছিলেন।

তবে সে সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং প্রধান নির্বাহী দুজনই আইসিসির মিটিংয়ে থাকায় সরাসরি পদত্যাগ জমা দেওয়া সম্ভব হয়নি। পরে বাসায় ফিরে ই-মেইলের মাধ্যমে তাঁদের দুজনের কাছেই পদত্যাগপত্র পাঠান সালাহউদ্দিন।

গত বছরের ৫ নভেম্বর বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচদের একজন সালাহউদ্দিন। সিনিয়র সহকারী কোচের দায়িত্বে থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি ব্যাটিং কোচ হিসেবেও কাজ করছিলেন।

ডেভিড হেম্পের বিদায়ের পর ব্যাটিং কোচের পদটি দীর্ঘদিন ধরেই শূন্য ছিল। বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা থাকলেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS